রাজউকের নতুন চেয়ারম্যান আবদুর রহমান

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ১০:১৩ পিএম


রাজউকের নতুন চেয়ারম্যান আবদুর রহমান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সদস্য (উন্নয়ন) মো. আব্দুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বজলুল করিম চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা আব্দুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ২০০৬ সালের ডিসেম্বরে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন।

এরপর তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সবশেষ তিনি ২০১৫ সালের এপ্রিলে রাজউকের সদস্য হিসেবে নিয়োগ পান। এরমধ্যে তিনি যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।

আর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission